করোনা আক্রান্ত ব্যক্তি পাশে থাকলে জানিয়ে দেবে অ্যাপ। এমনই এক অ্যাপ তৈরি করেছে ইসরায়েল সরকার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে জানানো হয়, গত ২২ মার্চ অনলাইনের বাইরে অ্যাপটি ১৫ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক স্বেচ্ছায় নিজের মোবাইল ফোনে চালু করেছে। আর সূত্র হিসেবে রয়টার্স দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়েই বিষয়টি প্রকাশ করেছে।
অ্যাপটির নাম হিব্রু ভাষায় হামাজেন যার বাংলা অর্থ ঢাল। ইতোমধ্যে অ্যাপটি ব্যাবহারের জন্য নিতে জার্মানি, ইটালি, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও চিলি ইচ্ছা প্রকাশ করেছে। প্রযুক্তির এই ব্যবহার করোনাভাইরাসের মহামারি সংক্রমণ রুখতে সহায়তা করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
অ্যাপ প্রসঙ্গে বলা হয়েছে হামাজেন অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ও অবস্থানগত ডেটা তাদের ফোনেই থাকবে, তা অন্য কেউ পাবে না। তাই ব্যক্তির অজান্তে অ্যাপের অপারেটর তাদের ওপর নজরদারি করতে পারবে না। করোনাভাইরাসের সংস্পর্শে আসার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে কিনা তা নির্ধারণের পুরোপুরি স্বাধীনতা ব্যক্তির থাকবে। অ্যাপটি অনলাইনে ছাড়ার প্রথম সপ্তাহে ৫০ হাজার মানুষ নিজেরা কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।
আনন্দবাজার/তা.তা








