রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।









