যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ নিয়ে এখনো স্পষ্ট কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি তেহরান। ফলে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইসলামাবাদ এখনো সংলাপ ও কূটনীতির পথেই এগোতে আগ্রহী। তবে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে চলে আসায় পরিস্থিতি দ্রুত গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, ‘ইসলামাবাদে অনুষ্ঠিতব্য পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।’
আতাউল্লাহ তারারের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল–জাজিরা









