লন্ডনে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথে এর স্মরণে নতুন একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ সামনে আনা হয়।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ মিউজিয়াম-এ রাজপরিবারের সদস্যদের কাছে এই স্মৃতিসৌধের মডেল উপস্থাপন করা হবে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্মৃতিসৌধটি স্থাপন করা হবে সেন্ট জেমস পার্কের-এর প্রবেশপথের কাছে, কেন্দ্রীয় লন্ডনের দ্য মল এলাকায়। ব্রোঞ্জের তৈরি প্রধান ভাস্কর্যটি নির্মাণ করবেন শিল্পী মার্টিন জেনিংস। ১৯৫৫ সালে ইতালীয় শিল্পী পিয়েত্রো আননিগোনি-এর আঁকা একটি প্রতিকৃতির আদলে এখানে ফুটে উঠবে রানির তরুণ বয়সের রূপ।
স্মৃতিসৌধ কমিটির চেয়ারম্যান লর্ড জ্যানভ্রিন জানিযেছেন, এটি হবে একটি সুন্দর ও আইকনিক প্রতিচ্ছবি। ভাস্কর্যে রানিকে ‘অর্ডার অব দ্য গার্টার’-এর রাজকীয় পোশাকে উপস্থাপন করা হবে। তার প্রায় ২০ মিটার পেছনে রাখা হবে রাজা প্রিন্স ফিলিপের-এর একটি ছোট ভাস্কর্য, যেখানে তাকে নৌবাহিনীর পোশাকে একই বয়সে দেখা যাবে।
তিনি আরও বলেছেন, রানিকে আলাদাভাবে সম্মানজনক স্থানে রাখা হলেও প্রিন্স ফিলিপকে সামান্য পেছনে রাখা হবে, কারণ জীবদ্দশায় তিনি ছিলেন রানির গুরুত্বপূর্ণ সহচর।
পরিকল্পনা অনুযায়ী, রানির ভাস্কর্যটি হবে প্রায় ১০ ফুট উঁচু এবং একটি বড় পাথরের ভিত্তির ওপর স্থাপন করা হবে। তুলনামূলক ছোট আকারে নির্মিত হবে প্রিন্স ফিলিপের ভাস্কর্য। এছাড়া পার্কের বিপরীত পাশে রানির পরিণত বয়সের একটি আবক্ষ ভাস্কর্য তৈরি করবেন শিল্পী কারেন নিউম্যান।









