পাকিস্তানের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম দেশটির বিমানবাহিনীতে যোগ দিলেন একজন হিন্দু পাইলট। সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট পদে নিয়োগ পেয়েছেন সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল। ৩৪ বছর বয়সী রাহুল দেব জেনারেল ডিউটি পইলট হিসেবে পাকিস্তানের এয়ার ফোর্সে যোগ দিয়েছেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যম প্রো-পাকিস্তানি'র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, পাকিস্তানের এয়ার ফোর্সের বিভিন্ন বিভাগে হিন্দু, শিখ, খ্রীষ্টানরা কাজ করে থাকলেও এই প্রথম পাইলট হিসেবে হিন্দু ধর্মের কোনো লোক সুযোগ পেলেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিতে পেরে রাহুলও উচ্ছ্বসিত।
আনন্দবাজার/এস.কে








