নিপীড়নের হাত থেকে বাঁচতে মায়ানমারের রোহিঙ্গারা প্রায়ই সমুদ্রপথে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এমনই ২৬ জন রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার পথে তাদের নৌকা ডুবে যায়। এ ঘটনায় সাঁতরে ফিরে আসা এক রোহিঙ্গা জানায়, ঐ নৌকার আর কেউ বেঁচে নেই।
তবে ঘটনা পাল্টে যায় দ্রুতই। বেঁচে যাওয়া ওই রোহিঙ্গা প্রথমে নৌকা উল্টে গেছে বলে জানালেও, পরবর্তীতে নৌকা উল্টে যাওয়ার ঘটনা সত্যি নয় বলে জানায়।
জানা যায়, গত রোববার ওই নৌকার বাকি রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কোস্টগার্ড প্রধান মোহামাদ জুবিল মাত বলেন, উত্তর-পশ্চিমের ছোট রিসর্ট দ্বীপ ল্যাংকাউইয়ে থেকে এদের সবাইকে আটক করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তরের আগে সবার করোনভাইরাস পরীক্ষা করা হবে। মানব পাচারকারীরা বড় নৌকা থেকে ছোট মাছ ধরার নৌকায় তুলে রোহিঙ্গাদের উপকূলে নিয়ে এসেছে। বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আমরা মানব পাচারকারীদের শনাক্ত করতে পেরেছি। যাদের মধ্যে একজন রোহিঙ্গাও রয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
আনন্দবাজার/টি এস পি








