ইনস্টাগ্রামে টিকটকের মতো নতুন ফিচার ‘জববষং’ চালু করেছে ভারতে। দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হওয়ায় এই ফিচার চালু করা হয়েছে।
লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। যার মধ্যে রয়েছে টিকটকও।
ফেসবুক ইন্ডিয়ার ভিপি এবং এমডি অজিত মোহন জানান, ইনস্টাগ্রামের এ ফিচারটি ক্রিয়েটরদের কাছে এক বিশেষ প্ল্যাটফর্ম।
এদিকে, নিরাপত্তার কারণে সেনাবাহিনীদের জন্য ৮৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার।
আনন্দবাজার/টি এস পি








