বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে আরও ঋণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে আগামী ৬ মাসে সরকারের ঋণ ৩৭ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণ সংগ্রহের পরিমাণ কমে গেছে। সে কারণে অর্থবছরের প্রথম ৬ মাসের মধ্যেই পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। গত জুলাইয়ে প্রণীত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণে ১৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। তবে গত ৬ মাসে এই লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ পূরণ হয়েছে।
অন্যদিকে, গত ১৬ই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সভায় চলতি অর্থবছরের ঋণ ও মুদ্রা কর্মসূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আনন্দবাজার/এস.কে








