চিলির ভালপারাইসো শহর পুড়ে গেছে দাবানলে আগুনে। দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন এরইমধ্যে ১২০টিরও বেশি বাড়ি পুড়ে গেছে। ইতিমধ্যে শহরের স্থনীয় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।
শহরটির রোকুয়েন্ট ও সান রোকে এলকার দাবানলের আগুন নেভাতে ভালপারাইসোর সব দমকলকর্মীকে কাজে নামানো হয়েছে। এই এলাকা দুটির প্রায় ৯০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভালপারাইরসোর মেয়র জর্জ শার্প জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন থেকেই দাবানলের সূত্রপাত হয়েছে। তবে দাবানলে এখনও কোনো ধরনের হতাহতের সংবদ পাওয়া যায়নি।
তিনি বলেন, দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে জোর বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে যাচ্ছে।
চিলির সবচেয়ে বড় শহরগুলোর ভালপারাইসো অন্যতম। এটি দেশটির প্রধান একটি বন্দর এবং দক্ষিণ আমেরিকার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।
আনন্দবাজার/এম.কে







