দু’দিন আগেও তাঁর ঘরে খাবার ছিলো না। তিনি রিকশাচালক থেকে গায়ক হওয়া কণ্ঠশিল্পী আকবর। স্ত্রী, কন্যা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে মুষড়ে পড়েছিলেন এই শিল্পী। সেই দুর্দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায় অনেক সংবাদ মাধ্যমে। এরপর থেকে পাল্টে যেতে থাকে সবকিছু! দু’দিন আগেও উপোষ থাকা শিল্পী আকবরের ঘরে এখন পর্যাপ্ত খাবার, ঔষধ ও টাকা মজুদ রয়েছে! তারচেয়ে বড় কথা, নিজেদের জন্য মজুদ রেখে বাড়তি জিনিষ অসচ্ছল পথশিশুদের মাঝে বিতরণ করছেন আকবর ও তার পরিবার।
২ দিন আগে উপোষ ছিলেন, এখন গরীবদের খাবার বিলাচ্ছেন সেই আকবর
প্রকাশ:








