বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)এর উদ্যোগে ‘বাংলাদেশে সঠিক নগরায়ন হচ্ছে’ শিরোনামে প্রযুক্তিগত কর্মশালা অনুষ্ঠিত হবে ৩ মার্চ, বৃহস্পতিবার। বিআইডিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগারগাঁওস্থ ই-১৭, শের-ই বাংলা নগরের নিজস্ব মিলনায়তনে বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট রিসার্চ গ্রুপের সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টিমের সিনিয়র ইকোনমিস্ট ড. ফরহাদ শিল্পী ও অর্থনীতিবিদ ড. আলেজান্দ্রো মোলনার।
আলোচনায় অংশ নিবেন বিশ^ ব্যাংকের সিনিয়র ইকোনোমিকস অ্যান্ড টাস্ক টিম এর কো-লিডার বাংলাদেশ, সিইএম ২.০ ড. নোরা ডিহেল, বিআইডিএসের সিনিয়র রিসার্চার ড. মোহাম্মদ ইউনুস।








