৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে জাপানের পুজিঁবাজার। গত ১ ফেব্রুয়ারি এই অবস্থানে পৌঁছেছে দেশটির স্টক মার্কেট।
সংশ্লিষ্টরা মনে করছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের অগ্রগতিই স্টক মার্কেটের অবস্থান অনেকাংশে পাল্টে দিয়েছে। বিশ্ব অর্থনীতি ভ্যাকসিনের সুফলে শক্তিশালী পুনরুদ্ধারের জন্য প্রস্তুত।
১ ফেব্রুয়ারি জাপানের মার্কেটে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্থানীয় সময় সকালে ১৪৫ দশমিক ৩১ পয়েন্ট বাড়িয়ে ৩০২২৯ দশমিক ৪৬ পয়েন্টে পৌঁছেছে। এরপর এক পর্যায়ে নিক্কি ৩০৪৮৭ দশমিক ৬৫ তে দাঁড়িয়েছে, যা ১৯৯০ সালের আগস্টের পরে সর্বোচ্চ পয়েন্ট। এ তথ্য জানিয়েছে, বার্তা সংস্থা রয়টার্স।
জাপানি স্টকগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্পোরেট লাভের দ্রুত উন্নতির প্রত্যাশায়, অর্থ ঝুঁকিপূর্ণ সম্পদে প্রবাহিত হওয়ায় বৈশ্বিক ইক্যুইটি মার্কেটগুলোকে আদর্শ হিসেবে অনুসরণ করছে। কিন্তু জাপানিজ কিছু বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করছেন, সাম্প্রতিক লাভগুলি টেকসই নয়।
আনন্দবাজার/টি এস পি







