গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আরও দুটি জেব্রা অসুস্থ পড়েছে। জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দিতে এবং এধরনের অসুস্থতার কারণ উদঘাটনে এর আগে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় বসছেন।
গতকাল শনিবার সাফারি পার্কেই এ সভা হচ্ছে। এ মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বন বিভাগ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিক্যাল বোর্ড মারামারি করে চারটি এবং অন্যান্য পাঁচটি জেব্রা ইনফেকশনাল ডিজিজে মারা গেছে বলে জানায়।
আর জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যেই আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লো।
আনন্দবাজার/এম.আর








