ভারতের দিল্লিতে ৩২ বছরের এক মুসলিম নারী করোনার বিরুদ্ধে লড়ছেন সামনের সারি থেকে। পবিত্র রমজান মাসে রোজা রেখেই স্থানীয় আবাসিক কল্যাণ সংস্থার সরবরাহ করা জীবণুনাশক স্প্রে ট্যাঙ্ক কাঁধে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন তিনি। উত্তর দিল্লির বিস্তীর্ণ এলাকায় মসজিদ ও মন্দিরগুলোকে জীবাণুনাশক করার কাজ করে যাচ্ছেন এই নারী। প্রতিটি মন্দিরের পুরোহিতরা তাকে স্বাগত জানাচ্ছেন।
গত দুই মাস আগেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল সেখানেই এখন সম্প্রীতির বাতাস বইছে। এই মুসলিম নারী মন্দিরে প্রবেশের পর পুরোহিতদের স্বাগত জানানোর ঘটনা সেটাই প্রমাণ করে।
জানা যায়, ওই নারীর নাম ইমরানা সাইফি। তিন সন্তান ও স্বামীর সাথে দিল্লিতে বসবাস করেন তিনি। করোনা পরিস্থিতিতে কাজ হারায় তার স্বামী। সংসারের কাজকর্ম, তিন সন্তান দেখভাল করেও তিনজন নারীকে সাথে নিয়ে জীবাণুনাশক ছেটানোর কাজে নেমেছেন ইমরানা।
আনন্দবাজার/ টি এস পি








