সারাবিশ্ব এখন প্রানঘাতী মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে পর্যুদস্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ মারা গেছে। প্রায় ৬২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত দেখা মিলেনি করোনা ভাইরাস এর ভ্যাকসিনের। একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা।
চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডার বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির দৌঁড়ে এগিয়ে থাকলেও এখনো চূড়ান্ত সফলতার মুখ দেখেননি। তবে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের এক ব্যক্তির দাবি করেছেন, তিনি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছেন!
কাবুলের বাসিন্দা ওই ব্যক্তি দাবি করেন, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য একটি প্রতিষেধক বা ভ্যাকসিন তিনি আবিষ্কার করে ফেলেছেন।
নিজেকে ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া হাকিম আলকোজাই নামের ওই ব্যক্তি জানান, প্রতিষেধকটি প্রাকৃতিক ভেষজ উদ্দীপনা থেকে তৈরি।
হাকিম অলকোজাই বহু বছর ধরে ভেষজ চিকিৎসা নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি করোনা রোগ সম্পর্কে কয়েক সপ্তাহের গবেষণা এবং গবেষণার পরে তিনি একটি ভ্যাকসিন তৈরি করেছেন বলে দাবি করেছেন।
আনন্দবাজার/এস.কে








