দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মিশ্র প্রবণতায় চলছে সূচকের লেনদেন ।
আজ বুধবার (২৪ জুন) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসই-এর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ছয় কোটি ৭৮ লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক নিম্নমুখীতায় দেখা যায়। তবে সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১ পয়েন্ট কমে যাওয়ার পর সূচকের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হয়।
এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে মূল্য বেড়েছে ১৩টির, কমেছে ১৪টির এবং অপরির্বতিত আছে ১০৩টি কম্পানির শেয়ার।
অপরদিকে লেনদেন শুরুর আধাঘণ্টা পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট কমে ১১ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি দেখা যায় নিম্নমুখীতায় ।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২১ লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে চারটি কম্পানির মূল্য বেড়েছে এবং কমেছে পাঁচটি কম্পানির দর। সেই সাথে অপরিবর্তিত রয়েছে ২৪টি কম্পানির শেয়ারের মূল্য।
আনন্দবাজার/এইচ এস কে








