নতুন গেমিং এ্যাপ এনেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অন্যসব গেমিং অ্যাপ থেকে এটা বেশ আলাদা। এই গেমিং অ্যাপ দিয়ে খেলার সময় তা লাইভ ভিডিও স্ট্রিম করা যাবে। বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের সুযোগ দিচ্ছে ফেসবুক।
প্রথম পর্যায়ে গেমিং অ্যাপটি অ্যানড্রয়েড ফোনের জন্য ডেভেলপ করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের এই গেমিং অ্যাপটি এখনো বেটা পর্যায়ে রয়েছে। এটি এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়নি। অতিশীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
গেমিং অ্যাপটির বিশেষ ফিচার হচ্ছে এতে গো লাইভ ফিচার রয়েছে। অর্থাৎ গেম খেলার সময় সেটি স্ট্রিম করা যাবে।
ফেসবুক গেমিং অ্যাপ বিভাগের প্রধান ফিডজি সিমো জানান, এখন আনন্দ পেতে মানুষের মধ্যে গেমস খেলার প্রবণতা বেড়েছে। তাই আমরা গেমিং অ্যাপে আরো বৈচিত্র্য আনছি। আমরা চাইছি অ্যাপের মাধ্যমে মানুষকে যুক্ত করতে।
ফেসবুক ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গেমিং অ্যাপটি নিয়ে গত ১৮ মাস ধরে পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছে।
আনন্দবাজার/তা.তা








