সম্প্রতি একসময়ের বিশ্বের অন্যতম বৃহৎ ক্যামেরা তৈরির ব্র্যান্ড অলিম্পাস এবার ব্যবসার ইতি টানছে। জাপানের এই ব্র্যান্ড ৮৪ বছর ধরে এই ব্যবসা চালিয়েছে তারা।
এই ব্যাপারে অলিম্পাস বলছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একসময়ের বিশাল ক্যামেরার বাজার আর লাভজনক হচ্ছিল না। বাজারে স্মার্টফোন আসার পর থেকে এই আলাদা ক্যামেরার চাহিদা কমে যাওয়ায় ইতি টানার মূল কারণ। গত তিন বছর ধরেই লোকসানের পর লোকসান হচ্ছে তাদের।
জানা গেছে, ১৯৩৬ সালে প্রথম ক্যামেরা তৈরি করে অলিম্পাস। তখন বেশ দামি ছিল এই অলিম্পাস ক্যামেরা। একটা ক্যামেরার মূল্য পড়ত জাপানের সে সময়কার এক মাসের মজুরির সমান। কয়েক দশক ধরে ক্যামেরার ব্যবসায় ব্যাপক প্রসার করে বাজারের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল অলিম্পাস।
এই ব্যাপারে অ্যামেচার ফটোগ্রাফার সাময়িকীর সম্পাদক নাইজেল আথারটন জানান, অলিম্পাসের প্রতি বেশ আকর্ষণ ছিল আমাদের। এই ক্যামেরাগুলো বেপক বিপ্লব সৃষ্টি করে সে সময়ে। বেশ ছোট আকারের, খুব হালকা এবং সুন্দর ডিজাইন। লেন্সের মানও সত্যিই খুব ভালো ছিল।
তবে গত কয়েক বছর ধরে কোম্পানির ভুল সিদ্ধান্তের কারণেই এখন লোকসান করছিল তারা।
আনন্দবাজার/এইচ এস কে








