প্রথমবারের মতো বাতাসে থাকা করোনা ভাইরাস নিধনের যন্ত্র আবিষ্কার করলেন ভারতের দুই গবেষক। যন্ত্রের নাম রাখা হয়েছে এয়ালেন্স মাইনাস করোনা।
আইআইটি খড়গপুরের ডা. দেবায়ন সাহা ও গবেষক শশী রঞ্জনের আবিষ্কৃত যন্ত্রটিতে বাতাসে থাকা করোনার জীবাণু নষ্ট করা সম্ভব। এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ আরো সহজ হবে। এছাড়াও যন্ত্রটির সাহায্যে অক্সিডেশনের মাধ্যমেই গোটা শহরকে ভালভাবে পরিশুদ্ধ করা যাবে বলে জানিয়েছেন তারা।
যন্ত্রটি থেকে ফোঁটা ফোঁটা পানি বের হয়ে বাতাস পরিস্কার করবে। তবে সাধারণ পানির পরিবর্তে ব্যবহার করা হবে আয়নযুক্ত পানি। আয়নযুক্ত এই পানি কোভিড-নাইন্টিনের সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন নিস্তেজ হয়ে পরবে।
করোনাভাইরাস নির্মূলে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা।
আনন্দবাজার/তা.তা








