যশোরে ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্ত ৮০ ফুলচাশিদের মাঝে সরকারি প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে পানিসারা ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এ ঋণ বিতরণ করা হয় ফুলচাশিদের। আর প্রাকৃতিক দুরজগে ক্ষতিগ্রস্ত চাশিদের এই ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংক।
ঋণ বিতরনের সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,ক্রিশি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, মার্কেন্টাইল ব্যাংকের কৃষি ঋণ বিভাগের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত ফজলুর রশীদ, ডিজিএম জিডব্লিউএম মোর্তজা, ঝিকরগাছার ইউএনও আরাফাত রহমান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
অনুস্থানে অতিথিরা জানান, ৮০ জন ফুলচাষির মদ্ধে ৪২ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেয়া হয়। তারা ৪ শতাংশ সুদে এ ঋণ পেয়েছেন। সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারলে আগামীতে আরও ফুলচাষিকে এ সুবিধার অধিনে আনা হবে।
আনন্দবাজার/এইচ এস কে








