সিরাপ ও তরল জাতীয় ওষুধ খেয়ে কিডনি জটিলতায় প্রায় ৯৯ শিশু’র মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ায় সরকার কঠোর অবস্থানে।
এ ঘটনার পর তরল ও সিরাপ জাতীয় সব ধরনের ওষুধ বিক্রি’র ওবাজারজাতকরণ বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি আফ্রিকার গাম্বিয়া কাশির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যুর ঘটনার পর পরই ইন্দোনেশিয়ার এমন ঘটনা। তীব্র কিডনি জটিলতায় (একেআই) চলতি বছর এ পর্যন্ত ৯৯ শিশু মারা গেছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শিশুদের মধ্যে তারা (একেআই) এর প্রায় ২০০ কেইস পেয়েছে। এদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী। ইতোমধ্যেই সরকার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই গাম্বিয়া কাশির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যুর ঘটনার পর ভারতীয় প্রতিষ্ঠান মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপের মধ্যে অতিরিক্ত মাত্রায় ডাই-ইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া যায়। চারটি সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আনন্দবাজার/কআ







