আসন্ন রমজান মাসকে পুঁজি করে বাড়তে শুরু করেছে সবধরনের নিত্যপণ্যের দাম। এ বিষয়ে তদারকি করতে এবার মাঠে নেমেছেন বাণিজ্য সচিব ড. মো জাফর উদ্দীন। সোমবার রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে বাজার অভিযান সার্বিক তত্ত্বাবধান করেন তিনি।
রমজান মাসে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জাফর উদ্দীন।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করা, ক্রয়কৃত মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ রাখার কথা বলেন বাণিজ্য সচিব। এবং আসন্ন রমজান ও চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাণিজ্য সচিব জানান, যদি কেউ অনৈতিকভাবে দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/ টি এস পি








