২৫ হাজার চিকিৎসককে প্রতি মাসে ১ টাকায় ৩০ জিবি ডাটা দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। আগামী ৬ মাস চিকিৎসককে এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, করোনা পরিস্থিতিতে ১০০ কোটি টাকার সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণফোন। শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।
তিনি আরও জানান, এপ্রিলে রিচার্জ করতে সমস্যায় পড়েছেন এমন এক কোটি গ্রাহককে দশ কোটি মিনিট ফ্রি টকটাইম দিচ্ছে গ্রামীণফোন।
ইন্টারনেটের চাহিদার কথা মাথায় রেখে সব গ্রাহককে মাইজিপি অ্যাপে সাপ্তাহিক প্যাকেজে ১০০ ভাগ বোনাস দেয়া হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণাও দেয় গ্রামীণফোন।
আনন্দবাজার/শহক







