শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে লাতিন আমেরিকার দেশ চিলিতে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৮ ছিল।
এ ভূমিকম্প ৩ জুন স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলের আন্দিজ পর্বতমালা ঘেঁষা সান পেদ্রো দ্য আতাকামা শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৯৮ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আনন্দবাজার/এস.কে








