স্পেনে প্রানঘাতী করোনা ভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে দেশটির সরকার। দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে ৫ জুন পর্যন্ত। দেশটিতে সম্প্রতি হয়ে যাওয়া মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মারিয়া জেসুস এই ঘোষণা দেন।
তিনি জানান, দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে এই ১০ দিন। পতাকা অর্ধনমিত থাকবে নৌবাহিনীর জাহাজেও।
ওয়াল্ডোমিটারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রানঘাতী করোনা ভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের দিক থেকে স্পেন রয়েছে চতুর্থ অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ১১৮ জন। ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছেন। এই ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে স্পেন। গতকাল দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে কেবল একজনের।
আনন্দবাজার/এস.কে








