ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অন্যান্য

চামড়া শিল্পনগরী প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও একবছর

প্রকাশ:২৬ ডিসেম্বর, ২০১৯ সময় ৫:৩৯ পিএম

বিস্তারিত

সাভারের ‘চামড়া শিল্পনগরী’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ গেল জুনে শেষ হওয়ার কথা থাকলেও বর্জ্য ব্যবস্থাপনাসহ কিছু কাজ বাকী থাকার কারেনে আবারও একবছর বাড়িয়েছে সরকার।আর এই কারনে ২০০৩ সালের জুনে শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ এখন আঠারো বছরে গিয়ে দাঁড়িয়েছে।

এর পূর্বে ২০১৭ সালে তৃতীয় সংশোধনীতে প্রকল্পটির মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০১৯ সালে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির চতুর্থ সংশোধনীতে সায় মেলে।

কিন্তু মেয়াদ বাড়লেও প্রকল্পটির ব্যয় ৬৩ কোটি টাকা কমিয়েছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। তাই প্রকল্পটির ব্যয় এক হাজার ৭৮ কোটি থেকে এক হাজার ১৫ কোটি ৫৬ লাখ টাকায় ব্যয় নেমে এসেছে।

একনেক বৈঠকে এই প্রকল্পটিসহ মোট চার হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি চামড়া শিল্পনগরী প্রকল্পের মেয়াদ বাড়ানোর ব্যাপারে বলেন, প্রকল্পটির সংশোধনী অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, চতুর্থবার সংশোধন হল, আর যেন সংশোধনী প্রস্তাব না আসে।

প্রধানত পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেই সাভারে চামড়া শিল্পনগরী প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে এই শিল্পনগরীর বর্জ্য এমনভাবে ব্যবস্থাপনা করা হবে যাতে করে পাশের নদী কোনোভাবে দূষিত না হয়। আগামী জুনের মধ্যে প্রকল্পটির এসটিপির অসম্পূর্ণ কাজ শেষ করা, মেইন গেইট নির্মাণ, প্রশাসনিক কার্যালয়ের লিফট স্থাপন, স্ট্রিট লাইট স্থাপন এবং তিনটি ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। মঙ্গলবারের একনেক বৈঠকে যেসকল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ব্যয়ভার মেটাবে সরকারের নিজস্ব তহবিল থেকে চার হাজার ৩৬৬ কোটি টাকা ও সংশ্লিষ্টখাতের সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা যোগান দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আনন্দবাজার/ফাহির

ট্যাগ

  • একবছর
  • চামড়া
  • প্রকল্পের
  • বেড়েছ
  • মেয়াদ
  • শিল্পনগরী

এ বিভাগের আরো খবর

সব খবর
—

Get 50 Free Chips at Casino

৪ ফেব্রুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

৪ জানুয়ারি, ২০২৬

দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

৩০ ডিসেম্বর, ২০২৫

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

১৯ ডিসেম্বর, ২০২৫

১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

১৭ ডিসেম্বর, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

১৪ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

১৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

১৩ ডিসেম্বর, ২০২৫

কোনো খবর পাওয়া যায়নি।

  • —

    Get 50 Free Chips at Casino

  • খালেদা জিয়ার স্মরণে ঢাবি ছাত্রদলের শোকবই উন্মুক্ত

  • দুই উপদেষ্টার সাথে ভারত ফেরত হাইকমিশনারের বৈঠক

  • আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

  • ১৩ বছর পর ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন

  • ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান নাহিদের

  • ওসমান হাদির ছবি আঁকা হেলমেটে আশিক চৌধুরীর জাম্প

  • বিএনপি থেকে জামায়াতে গেলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

  • শিক্ষা ক্যাডারের ২৭০৬ জন কর্মকর্তা পেলেন পদোন্নতি

  • ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের মানববন্ধন

  • জয়পুরহাটে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে- ৫শ' দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আগেই ছিলাম ভালো!

  • জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের ৫দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির প্রথম সভা

  • খোকার লাশ

  • পশ্চিম মামুদপুর আবাসিক সোসাইটির কার্যকরী কমিটি গঠন

  • দরিয়া-ই-নূর’ কোথায় জানে না আহসান মঞ্জিল জাদুঘর কর্তৃপক্ষ

  • এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

  • সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট হামলা : দিশেহারা ইসরাইল

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা