ভারত–চীন সংঘাত সত্ত্বেও প্রতিবেশি দেশের নিন্দা না করায় কংগ্রেস তুলোধোনা করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কংগ্রেস অসঙ্গত মন্তব্য, কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ দিয়েছে মোদির বিরুদ্ধে। তারা জানায়, ভারতে অনুপ্রবেশ করায় চীনের খোলাখুলি নিন্দা করে, তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেওয়া উচিত মোদির।
কংগ্রেসের আক্রমণ থেকে রেহাই পায়নি আরএসএস। প্রশ্ন তোলা হয়েছে তাদের সাহস নিয়েও।
শনিবার কংগ্রেসের কপিল সিবাল জানান, ‘লাদাখের সঙ্কীর্ণ ওয়াই জংশনের ভেতরে ঢুকে পড়েছে চীন। জায়গাটা লাদাখের ব্রুটস শহরের কাছেই। এখন তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে।’
সিবালের অভিযোগ, গত ছয় বছরে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা ধরা পড়েছে। বিনাযুদ্ধে শত্রুদমন, প্রতিপক্ষের দুর্বলতাকে ব্যবহার, আক্রমণকে আত্মরক্ষা হিসেবে দেখিয়ে শত্রুকে বিভ্রান্ত করা ও শত্রুকে ঠকিয়ে জয় হাসিল— এই চারটি কৌশলে এক সময় জোর দিতেন চীনের যুদ্ধবিশারদ সান জু।
তার প্রসঙ্গ টেনে সিবাল আরও জানান, ‘আমাদের সঙ্গে চীন এখন সেটাই করছে। লাদাখের সঙ্কীর্ণ ওয়াই জংশনের ভেতর ঢুকে পড়েছে। জায়গাটা ভারতের ১৮ কিলোমিটার ভেতরে। এখান থেকে ব্রুটসে টহল দেয় ভারতীয় সেনারা। চীনা সেনারা সঙ্কীর্ণ ওয়াই জংশন দখল করে থাকায় আমাদের সেনারা ১৪ নম্বর পেট্রল পয়েন্টে টহল দিতে পারছে না।
আনন্দবাজার/এস.কে








