মহামারী করোনাভাইরাসের জের ধরে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনার কারণে হিংসাত্মক কার্যক্রম ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ১৫ সদস্যের পরিষদের ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি।
করোনাভাইরাস পুরো বিশ্বের কাছে একটি বড় চ্যালেঞ্জ। করোনার বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, এখন একজোট হতে হবে। নিরাপত্তা পরিষদ এই মহামারি পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া বজায় রাখতে হবে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষ প্রায় ১৬ লাখ। এবং মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৯৫ হাজার।
আনন্দবাজার/ টি এস পি








