ভয়েস রিকগনিশন নামের নতুন এক অ্যাপ চালু করেছে ফেসবুক। যেখানে ভয়েস দিলে ব্যবহারকারী পাবেন টাকা । বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ফেসবুক।
ঘোষণায় বলা হয়েছে, ফেসবুক তার ভয়েস রিকগনিশন প্রযুক্তির উন্নয়নে কিছু ব্যবহারকারীকে টাকা দেবে। এজন্য প্রতিষ্ঠানটি তার বাজার গবেষণা সংক্রান্ত বিভাগের ‘প্রোনানসিশেন’ নামে এ প্রোগ্রাম চালু করেছে।
ঘোষণায় আরও বলা হয়েছে, ফেসবুকের যে কোনো ব্যবহারকারী অ্যাপে তার বন্ধু তালিকার কোনো বন্ধুর নাম ধরে ডেকে সেটি রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ ১০ জন বন্ধুর নাম ধরে ডেকে রেকর্ড করা যাবে। প্রতি জনের জন্য দুই বার রেকর্ড করা যাবে। প্রতিবার ভয়েস রেকর্ডের মাধ্যমে ভিউপয়েন্ট অ্যাপে ২০০ পয়েন্ট পাওয়া যাবে। এভাবে ১ হাজার পয়েন্ট হলে পেপালের মাধ্যেমে ৫ ডলার ক্যাশ করা যাবে। তবে একজন সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারবে।
বর্তমানে এই সুযোগটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। ১৮ বছরের বেশি বয়স্ক এবং যাদের কমপক্ষে ৭৫ জন ফেসবুক বন্ধু রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে।
আনন্দবাজার/রনি







