আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। আর এই রমজানকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে রাজধানীর কিছু অসাধু ব্যবসায়ী। চাহিদা বাড়ার সাথে সাথে দাম হাতিয়ে নিচ্ছে পাচঁগুনেরও বেশি।
রমজান মাসে সবচেয়ে প্রয়োজনীয় সবজি বেগুন। যা দিয়ে তৈরি হয় বেগুনি। ইফতারিতে বেগুনি ও শসা না থাকলে যেন অসম্পূর্ণ থাকে সব আয়োজনই। এছাড়া ধনে ও পুদিনার পাতা খুবই প্রয়োজনীয় পণ্য। প্রয়োজন অন্যান্য তরিতরকারিও। এ কারণে সুযোগ বুঝে ব্যবসায়ীরা সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
রাজধানীর গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় বাজার ভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭৫-৮০টাকা কেজিতে। অথচ বগুড়ার মহাস্থানের মোকামে বেগুনের দাম ১৫ টাকা কেজি। আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকায়। আবার এই বেগুন একদিন আগে ছিলো ৩০-৪০ টাকা। এদিকে দাম বেড়েছে প্রতি কেজিতে ২৫-৩০ টাকা। ঢাকায় শসার দাম ৬০-৭০ টাকা কেজি। মোকামে ১৫-১৮ টাকা টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দাম বেড়েছে ধনে ও পুদিনার পাতাসহ খুবই প্রয়োজনীয় পণ্যের।
এদিকে, ঢাকার বাজারের বেশিরভাগ সবজির দামই মোকামে এর অর্ধেক। আবার কিছু পণ্যের দাম পাচঁগুণেরও বেশি রেড়েছে।
সবজি কিনতে আসা এক চাকুরিজীবি বলেন, এই ভাবে হঠাৎ করে দাম বাড়িয়ে দিলে আমরা চলবো কিভাবে। এমনিতেই দেশের যে পরিস্থিতি। তার ওপর সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সরকারের ব্যবস্থাগ্রহণ করা প্রয়োজন।
আনন্দবাজার/রনি








