করোনাভাইরাস জাতিগত রোগ হিসেবে আমাদের সঙ্গেই থাকতে পারে এবং হয়তো কখনোই শতভাগ নির্মূল হবে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার করোনা নির্মূল বিষয়ে ধারণা প্রকাশ করার ব্যাপারে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান এসব তথ্য জানান।
তিনি বলেন, করোনার প্রতিষেধক যদি পাওয়া যায়ও তবুও এ ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাতে হবে। এর আগে এইচআইভিও নির্মূল হয়নি। কিন্তু আমরা ওই ভাইরাসের সঙ্গে সহাবস্থান অজর্ন করতে পেরেছি। করোনা কবে নির্মূল হবে সেই ধারণা যে কেউ করতে পারে, তাও বিশ্বাস করতে চাই না।
ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগতত্ববিদ মারিয়া ভ্যান কারখোভ বলেন, এ মহামারি পরিস্থিতি থেকে বের হতে আমাদের সময় লাগবে, আমাদের মানসিকভাবে এর জন্য প্রস্তুত হওয়া উচিত। এছাড়া চলাফেরায় নিষেধাজ্ঞা সরিয়ে নিলে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।
তিনি আরও বলেন, অনেক দেশই সতর্কতামূলক পদক্ষেপ শিথিল করতে চাইবে। কিন্তু আমাদের সুপারিশ, এখনও যে কোনো দেশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা উচিত।
আনন্দবাজার/টি এস পি








