বিয়ে পীড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ও থিয়েটারকর্মী অপর্ণা ঘোষ। ইতোমধ্যে বাগদান সম্পন্ন হয়েছে নাটকের জনপ্রিয় এই মুখের। সোমবার রাতে অপর্ণার বাগদানের বিষয়টি নিজ ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট দিয়ে জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অপর্ণার পাত্রের নাম শক্রজিৎ দত্ত। পেশায় একজন ইঞ্জিনিয়ার শত্রুজিৎ বর্তমানে একটি জাপানি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অপর্ণা-শত্রুজিৎ এর আশীর্বাদ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও শোবিজের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু স্বামী শক্রজিৎ দত্তকে শুভকামনা জানান। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো। শুভকামনা, অপর্ণা ঘোষ ও শক্রজিৎ দত্ত।
অপর্ণার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিবারের লোকজনের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়। আগামী ১০ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।
অপর্ণা ঘোষ ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বড় পর্দায়ও। বড় পর্দায় অভিনয়ের জন্য তার ঝুঁলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আনন্দবাজার/ডব্লিউ এস







