পাকিস্তানে ফসলের ক্ষেতে শুরু হয়েছে পঙ্গপালের আক্রমণ। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দেশটির হাজার হাজার সেনা সদস্য। দ্রুত পঙ্গপালের এই আক্রমণ ঠেকাতে না পারলে শত শত কোটি ডলারের ফসল নষ্ট হবে এবং তাতে মারাত্মক রকমের খাদ্য সঙ্কটের মুখে পড়তে হবে পাকিস্তানকে।
পাকিস্তানি সামরিক বাহিনী এবং কৃষি মন্ত্রণালয় ও খাদ্য বিভাগ পঙ্গপালের আক্রমণ রোধে যৌথভাবে কীটনাশক ব্যবহার শুরু করেছে। এক্ষেত্রে কীটনাশক প্রয়োগে তারা বিমান ব্যবহার করছে।
গতকাল শুক্রবার পাকিস্তান সরকার জানিয়েছে, পঙ্গপালের আক্রমণ ঠেকানোর জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে যেন ৫,১৫৬ বর্গকিলোমিটার এলাকার ফসল রক্ষা করতে পারে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দশকে এবারই সবচেয়ে মারাত্মক রকমের আক্রমণ করছে পঙ্গপাল। বিশ্বের বিভিন্ন দেশের মতো যখন পাকিস্তান প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবেলা করছে তখনই পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে।
আনন্দবাজার/তা.তা








