করোনায় আক্রান্ত তথ্যসচিব
প্রকাশ:

বিস্তারিত
প্রানঘাতী করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের। তার দপ্তরের কর্মকর্তারা জানায়, তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
আজ বুধবার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে। তিনি নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান জানান, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চুয়ালি অফিস করছেন।
আনন্দবাজার/এস.কে







