চীনের সঙ্গে টক্কর দিতে কোমর বেঁধেছে ভারত। এ জন্যই ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ করার জন্য মোটা অঙ্কের টাকাও ধার্য করেছে দেশটির সরকার। চীনের রক্তচাপ বাড়িয়ে সোমবার (২৭ জুলাই) ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার দেশেটিতে পৌঁছাবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো। পৌঁছানোর পর পরই হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে এই যুদ্ধবিমানগুলো। এর সাতদিনের মাথায় রাফালগুলো পূর্ব লাদাখে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, রাফালে যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ১২ জন ভারতীয় পাইলটকে। এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাঝ আকাশে জ্বালানি নিতে হবে সেই প্রশিক্ষণ নিয়েছেন পাইলটরা।
সামরিক পরিভাষায় রাফালকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট বল হয়ে থাকে। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও আছে এই রাফালের।
আনন্দবাজার/এম.কে








