ফের বাড়ানো হয়েছে ভারতের লকডাউনের মেয়াদ। আগামী ৩১শে মে পর্যন্ত বন্ধ থাকবে সকল অফিস-আদালত। চতুর্থ দফার এই লকডাউনেও বন্ধ থাকছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
এর আগে গত ২৩ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। পরবর্তীতে একের পর এক ধাপে ধাপে বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ, সেই সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও।
ভারতীয় গণমাধ্যম জানায়, নতুন ধাপে পরিবহণের ক্ষেত্রে বাড়তি ছাড় দেয়ার কথাও ভাবছে ভারত। তবে এই দফায় মেট্রো পরিষেবা স্থগিতই রাখতে চলেছে রেলমন্ত্রণালয়।
গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার হাজার ৯৮৭ জন, যা রেকর্ড। সংক্রমণের হারের দিকে তাকিয়েই চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে দেশটিতে।
আনন্দবাজার/শহক








