প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য ঘরবন্দি হয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় বিশ্বের নানান প্রান্ত থেকে এমন সব ছবি পাওয়া যায় যেখানে দেখা যায়, বন্যপ্রাণীরা এমন সব জায়গায় ঢুকেছে যেগুলো তারা আগে এড়িয়ে চলত। মেক্সিকোর একটি সৈকতে আনাগোনা শুরু হয়েছে প্রায় কয়েক দশক পর কুমিরের।
মেক্সিকোর স্থানীয় এক সংবাদপত্র দেওয়া তথ্য অনুযায়ী, একটি ইকোট্যুরিজম রিসর্ট আছে যেটির নাম অক্সাকার লা ভেন্টানিলা। প্রচুর কুমিরের বসবাস সেখানে। কিন্তু মানুষের চলাচলের কারণে সৈকত এলাকায় তাদের দেখা যেত না। কিন্তু লকডাউনের জেরে সৈকত পর্যটকদের জন্য বন্ধ করায় পুরো জায়গাটা এখন ফাকা। পর্যটক-শূন্য এই সৈকত এখন একপ্রকার কুমিরদের দখলে চলে গিয়েছে। সৈকতে শুয়ে বিশ্রাম করছে তারা। রোদ পোহাতে দেখা যাচ্ছে তাদের।
বেশ কয়েকটি এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটাই মেক্সিকোর একমাত্র জায়গা নয় যেখানে কুমিররা দখল করেছে।
সংবাদপত্র দ্য সান জানায়, মেক্সিকোর সব হোটেল, রিসর্ট, সৈকত বন্ধ থাকায় পশু-পাখিরা বিনা বাধায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কুমিরও উঠে আসছে মাঝে মধ্যে।
আনন্দবাজার/এস.কে








