ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের জাযান অঞ্চলের একটি গ্রামে ৫ জন বেসামরিক আহত হয়েছেন। তবে হুতিদের পক্ষ থেকে এ হামলায় ঘটনাটি নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী ওই গ্রামে এই হামলার ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচ জন সামান্য আহত হয়েছে বলে দমকলের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এসপিএ।
গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে ইয়েমেনের সরকার বিরোধী হুতিরা। এর আগে এই গোষ্ঠীটি সৌদি আরবের শহরগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লেও অধিকাংশ বাধা দিয়ে ধ্বংস করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।
আনন্দবাজার/এম.কে








