নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলা নববর্ষের সকল আয়োজন এবার মাটি হয়ে গেছে। বাংলা সনের প্রথম দিনটিতে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী আয়োজন ‘হালখাতা’ আয়োজনও এবার হালে পানি পাচ্ছে না।
খবর নিয়ে জানা গেছে, লকডাউন পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ থাকায় এবার কোথাও হালখাতা খুলছেন না ব্যবসায়ীরা।
প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিন স্বর্ণ, মনোহারি ও কাপড়সহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাবনিকাশ হালনাগাদ করে নতুন হিসাবের খাতা খোলেন, যাকে হালখাতা বলা হয়।
কালের বিবর্তনে হালখাতার ঐতিহ্য অনেক আগেই আবেদন হারিয়েছে। তবুও কিছু কিছু জায়গায় ব্যবসায়ীরা পুরনো এ রীতি মেনে চলার চেষ্টা করলেও এবার করোনাভাইরাস তা আর হতে দিচ্ছে না।
আনন্দবাজার/তা.তা







