যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে বাঁশ ও খেজুরের পাতার তৈরি বাহারি পণ্য রপ্তানি হচ্ছে দেশে ও বিদেশে। তবে এই পণ্যের স্থায়ী বাজারের অভাবে বিপণনে সমস্যায় পড়ছেন কারিগররা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সম্ভাবনাময় এই খাতকে আরও লাভজনক শিল্পে পরিণত করা সম্ভব।
বর্তমানে ফুলদানি ও শোপিস থেকে শুরু করে মোড়া, ডালা এবং ঝুড়িসহ সবই বাঁশ আর খেজুরের পাতা দিয়ে তৈরি করা হচ্ছে। চাহিদা থাকার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ পণ্য সরবরাহ হচ্ছে। এমনকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।
কারিগরদের অভিযোগ, প্ল্যাস্টিকের পণ্যের ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে অন্যদিকে স্থায়ী বাজার না থাকায় ও মধ্যস্বত্তভোগীদের কারণে বঞ্চিত হচ্ছেন ন্যায্যমূল্য থেকেও।
তাই এমন পরিস্থিতিতে উৎপাদক এবং ক্রেতারা সরাসরি যোগাযোগ তৈরি ও আর্থিক প্রণোদনার বিষয়টিকে বেশী গুরুত্ব দিয়ে দেখছেন।
আনন্দবাজার/শাহী








