পরিত্যাক্ত বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে যশোর। এডিবির সহায়তায় বর্জ্য থেকে সার ও বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে। বর্জ্যকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে মডেল হিসেবে পরিণত হয়েছে যশোর পৌরসভা।
যশোর পৌরসভার হামিদপুরের এলাকায় বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্পটি। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা।
প্রথমে ট্রাকে করে বর্জ্য নিয়ে আসা হয় এরপর ওজন করে জমা করে বর্জ্য বাছাই করার পর জৈব স্যার তৈরির উপযোগগুলো জৈবসার প্লান্টে নিয়ে যাওয়া হয়। তারপর মেশিনের সাহায্যে জৈবসারে পরিণত করা হয়। অন্যগুলো যায় বায়োগ্যাস প্লান্টে। বায়োগ্যাস প্লান্ট থেকে তৈরি হয় বিদ্যুৎ।
প্রকল্পটির পরিচালক আহসান হাবীব জানান, আমাদের এই প্লান্টে দৈনিক ৪০০ কিউবিক মিটার গ্যাস উৎপাদন হচ্ছে। এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৫০ কিলোওয়াট আওয়ার।
নষ্ট হতে বসা পরিবেশ রুপ একেবারেই পাল্টে গেছে। বাংলাদেশে প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন হওয়ায় পর জায়গাটি দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে।
আনন্দবাজার/তাঅ








