ভারতের পশ্চিমবঙ্গে মেয়ের শ্লীলতাহানিতে বাধা দেওয়াতে মাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারীকে দুই দুর্বৃত্ত সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। এতে তার মৃত্যু ঘটে। পরে এই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শিকার মা-মেয়ে বাগনানের গোপালপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে ছাদে বসে মোবাইলে গেম খেলছিলেন ওই তরুণী। এ সময় তরুণীকে কেউ পিছন থেকে শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনে তরুণীর মা ছাদে উঠে বাধা দেন।
তখন হয়রানিকারীদের একজন তরুণীর মাকে ধাক্কা দেন। মুহূর্তেই সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যান ওই নারী। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। তারপর তরুণীর মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই দুই দুর্বৃত্ত। পালিয়ে গেলেও আজ ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করাছে পশ্চিমবঙ্গের পুলিশ।
আনন্দবাজার/এফআই








