সকল গুজব উড়িয়ে দিয়ে গত শুক্রবার (১ মে) জনসম্মুখে এসেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মারা গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট কিম জং উন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ভাইরাল হওয়া কিমের এক ছবি দেখে অনেকেই দাবি করেছেন ২০ দিন পর জনসম্মুখে আসা কিম আসল নয়। সেটি অবিকল তার মত অন্য কেউ।
সাম্প্রতিক ভাইরাল হওয়া কিমের একটি ছবিতে কানের আকৃতি তুলনা করা হয়েছে। যেখানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। তবে এর মধ্যে কিমের ছবি বেশ পুরনো।
কিমের অবিকল বডির বিষয়ে প্রথম টুইটে পোস্ট করেন চিনা ব্লগার জেনিফার জেং। তিনি সেখানে দাবি করেন, মে দিবসে যে কিম জনসম্মুখে এসেছিলেন তিনি আসল কিম নন। ওই টুইটে তিনি বলেন, মে দিবসে যিনি প্রকাশ্যে এসেছেন তিনি কি আসল! ৪টি জিনিস দেখতে হবে- ১)দাঁত, ২)কান, ৩)চুল ও ৪)তার বোন।
এ নিয়ে আরেকজন টুইটে লিখেছেন, আমার মনে হয় সে মারা গেছেন এবং তার অবিকল কাউকে সেখানে আনা হয়েছে।
কিমের এই ছবি দেখে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক এমপি লুইস মেনশ। তিনি এক টুইট বার্তায় বলেন, এটা ওই মানুষটি না। তবে আমি তর্কে যেতে চাই না। তার দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।
এদিকে কিমকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
আনন্দবাজার/রনি







