রাজধানীর পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটি ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তথ্যমতে জানা যায়, সিনেবাংলা কোম্পানি আজ ১৭ লাখ ৬৭ হাজার ৩৭৭টি শেয়ার হাতবদল করেছে।
সিনেবাংলা ইন্ডাস্ট্রিজ এর পরের অবস্থানেই আছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোনারবাংলা কোম্পানি ২৮ লাখ ১৬ হাজার ৬৪৮টি শেয়ার হাতবদল করেছে।
পুঁজিবাজারের তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের লেনদেন হয়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা।
রবিবারের লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ড্যাফোডিল কম্পিউটার্স, লাফার্জহোলসিম, এসকে ট্রিমস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, জেনেক্স ইনফোসিস ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
আনন্দবাজার/শাহী








