উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে! তবে নারীদের ক্ষেত্রে এই ধরণের চাওয়া একটু বেশিই হয়ে থাকে। তাইতো নিত্যনতুন চেষ্টা চলে তাদের মধ্যে। যা অনেক সময় তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ত্মক রক্ষার্থে তাই এমন একটি উপায় জানা দরকার, যা ত্বকের কোনো ক্ষতি করবে না। এক্ষেত্রে গোলাপ জল খুবই উপকারী। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিক ভাবে। চলুন তবে জেনে নেয়া যাক গোলাপ জলের ব্যবহার পদ্ধতি-
পদ্ধতিঃ
প্রথমে ভালোভাবে মুখ ধুয়ে নিন। এবার মুখ মুছে নিন। তারপর নরম তুলায় গোলাপ জল লাগিয়ে মুখের নিচ থেকে ওপরের দিকে আলতো করে গোলাপ জল লাগিয়ে নিন। প্রতিদিন রাতে শোয়ার আগে এটি ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত ত্মকের ফলাফল পাবেন।
আনন্দবাজার/শাহী








