বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে বিশ্বের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। এর বিরুপ প্রভাব পড়েছে বিশ্বের দরিদ্র দেশগুলোতে। সেজন্য বিশ্বের দরিদ্র দেশগুলোকে চলতি বছরের ঋণ শোধ করতে হবে না বলে জানিয়েছে বৃহত্তম দুই ঋণ দাতা প্রতিষ্ঠান অক্সফাম এবং অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল।
আড়াই হাজার কোটি টাকা ঋণ মওকুফ করতে পারে বলে জানিয়েছে ঋণদাতা সংস্থাগুলো। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী দরিদ্র দেশগুলোর অর্থনীতি বিপর্যস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এ দুই দাতা প্রতিষ্ঠান। তারা বলেছে, এই অর্থ দরিদ্র দেশগুলোর করোনাভাইরাস মোকাবিলায় কাজে লাগবে।
এদিকে বিপর্যস্ত অর্থনীতির দেশগুলোর জন্য ১ হাজার ৪শ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে বিশ্বব্যাংক।
আনন্দবাজার/ টি এস পি








