শাহরুখ খান ও সালমান খান, ‘ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার’- বাক্যটা যেন তাদের ক্ষেত্রেই দারুণ মানানসই।
ভক্তরা দীর্ঘ অপেক্ষায় থাকেন বলিউড দুই সুপারস্টারের সিনেমার জন্য। তাই তো যখন সালমান খান ঘোষণা করলেন তার পরের ছবি ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ইদে মুক্তি পাবে তখন অনেকেই একটু অবাক হয়েছিলেন।
মূলত সকলে যে দীর্ঘ অপেক্ষা করে আছেন ‘টাইগার থ্রি’-র জন্য। সালমান খান অবশ্য জানিয়ে দিয়েছিলেন সেই ছবি আসবে ২০২৩-এর দিওয়ালিতে।
তবে, এবার সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার আসল কারণ জানা গেল। সালমানের এই সিনেমায় ভিএফএক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর গোটা বিশ্বজুড়ে যে সব ভিএফএক্স আর্টিস্টরা রয়েছেন তাদের হাতে এখন অনেক কাজ। ফলে সময় বের করে উঠতে পারছেন না কেউই। আর আদিত্য চোপড়া (টাইগার থ্রি-র প্রযোজক), মণীশ শর্মা (টাইগার থ্রি-র পরিচালক) আর সিনেমার গোটা টিম সিদ্ধান্ত নিয়েছেন কোনও তাড়াহুড়ো নয়, বর পিছিয়ে দেওয়া হবে সিনেমাটির মুক্তি।
একইসাথে এবার ‘টাইগার থ্রি’তে এন্ট্রি নেবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। বেশ ভালো একটা অ্যাকশন সিনও রয়েছে বাদশার।
শুটিং ব্যস্ততাসহ বিভিন্ন কারণে ‘পাঠান’ মুক্তির পরই শাহরুখ সময় দিতে পারবেন, যার কারণে সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল।
আনন্দবাজার/কআ








