এবার রাজবাড়ীর উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে ৪৩ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা পরে ৩০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ৯০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর কবিরপুর চর এলাকায় আনন্দ হালদারের জালে এই মাছটি ধরা পড়ে।
জানা গেছে, সোমবার সকালে বিক্রির উদ্দেশে দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন জেলে আনন্দ হালদার। পরে সেখান থেকে শাজাহান ও নুরু নামে দুইজন ব্যবসায়ী মাছটি ক্রয় করেন। ১১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) পদ্মায় ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছিল।
আনন্দবাজার/শহক







