মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান। সকালে ও সন্ধ্যার পর পরই কনকনে ঠান্ডা অনুভূত হতে থাকে। ধীরে ধীরে কমছে এখানকার তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বাংলাদেশের শীতের দুটি বিশেষ অঞ্চলের মধ্যে শ্রীমঙ্গল অন্যতম একটি স্থান। গত রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে প্রতিবছর নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকে ফেব্রুয়ারি পর্যন্ত।
অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে। শীতে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীরা নিয়মিত ভর্তি হচ্ছেন। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় বাড়ছে। এ অবস্থায় বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন আবহাওয়া কর্মকর্তা আনিছুর রহমান।
আনন্দবাজার/এম.আর








