ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। সম্প্রতি দেশটির পর্তুগুয়েসা রাজ্যের লস লিয়ানোস কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে।
ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি জানিয়েছে, করোনার বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটির কারাগারগুলোতে। নতুন নিয়মে স্বজনদের কাছ থেকে খাবারপ্রাপ্তি বন্ধ হয়ে যাওয়ায় বন্দীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তবে কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীরা জেল পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীসহ গভর্নরও আহত হয়েছেন।
করোনা মহামারির পাশাপাশি লাতিন আমেরিকার দেশটিতে সম্প্রতি রাজনৈতিক সংকটও শুরু হছে। বেশ কিছুদিন থেকেই প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য হয়েছেন।
আনন্দবাজার/শহক







